কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, একজন ড্রাইভার টানা ২৪ ঘন্টা ড্রাইভিং করছে; যা তার নিজের, পরিবারের এবং তার যাত্রীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। কোন মানুষ যদি টানা ২৪ ঘন্টা বা তার বেশি ডিউটি করে, সেটা ড্রাইভিং হোক বা অন্য কোন কাজ, সেটা সে মনোযোগ দিয়ে করতে পারবে না।

উত্তোরণের সম্ভাব্য উপায়:

০১। বাসের ক্ষেত্রে একাধিক ড্রাইভার রাখা যেতে পারে; যদি একাধিক ড্রাইভার রাখতে বেশি ব্যয় হয়; বিকল্প হিসেবে হেলপার/সুপারভাইজার কে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ ড্রাইভার হিসেবে তৈরি করা যেতে পারে। তাহলে তারা সাময়িক সাপোর্ট দিতে পারবে।
০২। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ক্লান্ত হলে অথবা চোখে ঘুম ধরলে ঘুমিয়ে নেওয়া যেতে পারে।
০৩। ছোট গাড়ি, যেমন: মাইক্রোবাস, এম্বুলেন্স ও অন্যান্য গাড়ি এর ক্ষেত্রে কমপক্ষে দুইজন ড্রাইভার (একজন মূল/অন্যজন আউটসোর্সিং) রাখা যেতে পারে;
০৪। ট্রাক, পিকআপ ইত্যাদির ক্ষেত্রেও একাধিক ড্রাইভার রাখা যেতে পারে; যদি একাধিক ড্রাইভার রাখতে বেশি ব্যয় হয়; বিকল্প হিসেবে হেলপার কে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ ড্রাইভার হিসেবে তৈরি করা যেতে পারে। তাহলে তারা সাময়িক সাপোর্ট দিতে পারবে।